নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডাঃ কাকলি ঘোষদস্তিদারের সাংসদ তহবিলের টাকায় আলোকিত হতে চলেছে দেগঙ্গার বিস্তীর্ণ অঞ্চল। ওই এলাকায় ২০০টি সোলার লাইট বসানোর উদ্যোগ নিয়েছেন তিনি। দ্রুত আলোগুলি বসানো হবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। শাসকদলের নেতাকর্মীরা বলছেন, ইংরেজি নতুন বছরে এগুলি সাংসদের ‘উপহার।’
Advertisement
চারবার বারাসত লোকসভা থেকে সাংসদ হয়েছেন কাকলি ঘোষদস্তিদার। প্রতিবারই লোকসভা ভোটে দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে তাঁর লিড বেশি থাকে। চব্বিশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমানে দেগঙ্গাজুড়ে ছোটখাট চুরির ঘটনা ঘটেই চলেছে। তাছাড়া দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। তাই গ্রামীণ এলাকার রাস্তায় আলো খুব প্রয়োজন। তাই এগিয়ে এসেছেন সাংসদ। দেগঙ্গা বিধানসভার ন’টি পঞ্চায়েত এলাকাতেই উচ্চ বাতিস্তম্ভে সোলার লাইট বসানো হবে। সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট পঞ্চায়েত। বিভিন্ন জনবহুল এলাকা, ধর্মীয় স্থান, বাজার, গুরুত্বপূর্ণ মোড়ে এই বাতিস্তম্ভ বসবে। এর জন্য সাংসদ তহবিলের প্রায় এক কোটি টাকা খরচ হবে।
এই কাজের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এনিয়ে সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার বলেন, যেসব এলাকায় রাস্তায় এখনও পথবাতি নেই, সেই রাস্তাগুলিকে সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে আলোকিত করার উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ খরচ বাঁচাতে আলোগুলি হবে সৌরশক্তির। এনিয়ে দেগঙ্গার তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, দেগঙ্গার মানুষ সাংসদকে দু’হাত ভরে আশীর্বাদ করে আসছেন। তাই সাংসদও উন্নয়ন দিয়ে মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। শহরে গেলে আমরা দেখি অলিগলিতে আলো জ্বলে। সাংসদও চাইছেন শহরের মতো আলকোজ্জ্বল গ্রাম। তাই ২০০টি বাতিস্তম্ভ বসানো হবে। তবে এজন্য পঞ্চায়েতগুলিকে বিদ্যুতের বাড়তি বিল বহণ করতে হবে না। কারণ আলো জ্বলবে সৌরশক্তিতে। চলতি সপ্তাহেই সেই কাজ শুরু হবে।