Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তহবাজারে যানজট রুখতে উদ্যোগী প্রশাসন

তহবাজারে যানজট রুখতে উদ্যোগী প্রশাসন
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দোকানের সামগ্রী রাস্তায় রাখার ফলে তৈরি হচ্ছে যানজট। রাস্তা যানজট মুক্ত করতে রবিবার ভরতপুর থানার পুলিস ও পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে তহবাজার এলাকার ব্যবসায়ীদের সতর্ক করা হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তহবাজার এলাকায় প্রায় ২০০ ব্যবসায়ী রয়েছেন। শাক-সব্জি সহ মুদি, কাপড়, ফল, মাংসের দোকান রয়েছে অসংখ্য। যদিও অধিকাংশ ব্যবসায়ী দোকান ঘর ফাঁকা রেখে সামগ্রী রাস্তায় সাজিয়ে রাখেন। ফলে বাজার এলাকায় কয়েকশো মিটার অঞ্চলে দিনভর যানজট তৈরি হয়। স্থানীয় বাসিন্দা সুফল শেখ বলেন, এই সমস্যা বেশ কয়েক বছরের। বিশেষ করে স্কুলের সময় রাস্তায় চলাচল করতে খুবই সমস্যা হয়। এদিন ভরতপুর থানার পুলিস সহ ভরতপুর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বাজার এলাকায় ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেন। 
Advertisement
সোমবার থেকেই দোকানের বাইরে রাস্তায় সামগ্রী রাখতে নিষেধ করা হয়। এই নিয়ে পুলিসের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে এলাকায়। এবিষয়ে ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল বলেন, বাজার এলাকার এই সমস্যা বহু পুরনো। মানুষের সুবিধার জন্য এদিন ব্যবসায়ীদের কাছে রাস্তায় সামগ্রী না রাখার অনুরোধ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ