Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মাঠে সেই মুহূর্তই কাল! জরিমানার কবলে লিও

মাঠের উত্তেজনার খেসারত দিতে হলো বিশ্বের জনপ্রিয় খেলোয়াড় লিও মেসিকে

মাঠে সেই মুহূর্তই কাল! জরিমানার কবলে লিও
  • ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৯
Prefer us on Google

নিউইয়র্ক, ২২ আগস্ট: মাঠের উত্তেজনার খেসারত দিতে হলো বিশ্বের জনপ্রিয় খেলোয়াড় লিও মেসিকে। গত বুধবার ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল ইন্তার মায়ামি। ঘটনাটি ঘটে একেবারে শেষ মুহূর্তে। প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানের ঘাড়ের পিছনে হাত দেওয়ার অভিযোগে ইন্তার মায়ামির আর্জেন্তিনার মহাতারকাকে জরিমানা করল মেজর লিগ সকার।

Advertisement

এমএলএসের তরফে জানানো হয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়া লিগের নীতি ভঙ্গ। আর ঠিক সেই জেরেই লিও বিরুদ্ধে জরিমানা করা হয়েছে, দাবি তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি। আর ঠিক একই অপরাধে ইন্তার মায়ামির ইয়ান ফ্রে-কেও জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, সেদিনের সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের ইনজুরি টাইমে বল যখন মাঠের অন্য প্রান্তে, তখন ঠিক সেই সময়ই সেন্টার পজিশনের কাছে কুইন সুলিভানের মুখোমুখি হন লিও। দুজনের মধ্যে কথাবার্তার পর সুলিভানের ঘাড়ের পিছনে হাত দেন মেসি । এরপর পাল্টা সুলিভানও মেসির সামনে দাঁড়িয়ে পড়েন। এই ঘটনায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় রেফারির নজর ছিল অন্যদিকে। পরে তিনি এসে দুই খেলোয়াড়কে আলাদা করেন। তবে এই বচসায় মেসি বা সুলিভান কাউকেই কার্ড দেখানো হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ