Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ডায়মন্ড লিগে রুপো জয়ী নীরজ

ফের দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া। লুজান ডায়মন্ড লিগে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে অল্পের জন্য হারতে হল ভারতীয় তারকাকে।

ডায়মন্ড লিগে রুপো জয়ী নীরজ
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লুজান: ফের দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া। লুজান ডায়মন্ড লিগে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে অল্পের জন্য হারতে হল ভারতীয় তারকাকে। শুক্রবার তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০৫ মিটার জ্যাভেলিন ছোড়েন নীরজ। কিন্তু তার পরেই পাথিরাগে ৮৮.১৪ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করে দেন। তৃতীয় স্থানে শেষ করলেন অ্যান্ডরসন পিটার্স। তিনি ছোড়েন ৮৪.৭৬ মিটার। এর আগেও ডায়মন্ড লিগে পাথিরাগের কাছে হারতে হয়েছে নীরজ চোপড়াকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ