নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তদন্তের স্বার্থে রিজওয়ানুর রহমানের মৃতদেহের ছবি যিনি তুলে ছিলেন, সেই ফটোগ্রাফার বুধবার আদালতে সাক্ষ্য দিলেন। এদিন কলকাতা বিচারভবনে মামলার শুনানি চলাকালে ওই সাক্ষী তাঁর তোলা ছ’টি ছবি শনাক্ত করেন। কোর্টে পেশ করা ছবি দেখিয়ে সাক্ষী বলেন, তিনিই এই সমস্ত ছবি তুলেছেন। এদিন মোট তিনজন সাক্ষীকে পেশ করার কথা ছিল। তার মধ্যে একজন গরহাজির ছিলেন। বাকি একজন মারা যাওয়ায় তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হয় বলে সিবিআই আদালতে জানায়। এনিয়ে এই মামলায় এখনও পর্যন্ত মোট ৬৪ জন সাক্ষ্য দিলেন।



