Bartaman Logo
১০ জুন, ২০২৬

জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ জঙ্গি

জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ জঙ্গি
  • ১৭ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

শ্রীনগর, ১৭ মার্চ ২০২৫: ফের উত্তপ্ত ভূ-স্বর্গ। সোমবার সাতসকালে গুলির শব্দে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ হল এক জঙ্গি। তবে, এক পুলিস কর্মীও গুলির আঘাতে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের দাবি, বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার হান্দওয়ারা জেলার ক্রুমহুরা গ্রামে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের একপ্রকার ঘিরে ফেলতেই বাহিনীর উপর গুলিবৃষ্টি শুরু করে তারা। পাল্টা উত্তর দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এখনও সেই গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে কমপক্ষে ২-৩ জন জঙ্গি আটকে পড়েছে। তাদের পালানোর যাবতীয় রাস্তা বন্ধ করে দিয়েছে বাহিনীর সদস্যরা। শীঘ্রই জঙ্গিদের বাগে আনা যাবে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ