Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্ক এলাকাবাসীদের

বারুইপুর পূর্বের উত্তরভাগ লালপোল সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শুক্রবার ভোররাতে।

তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্ক এলাকাবাসীদের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পূর্বের উত্তরভাগ লালপোল সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শুক্রবার ভোররাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ঘরের কলম, জানালা ও দরজা সব উড়ে যায়। এমনকি সামনের বাড়িতে গিয়ে পড়ে শাটার ও টিনের অংশ। রাতের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। 

Advertisement

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক দাবি, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি উঠেছে। কীভাবে বিস্ফোরণ ঘটল এবং বাড়িতে সত্যিই কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না দ্বিজেন মণ্ডল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় খুব একটা দেখা যায়নি বলেও দাবি স্থানীয়দের।

Advertisement
সম্পর্কিত সংবাদ