Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পদ্ম বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরে তরজা

বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বনগাঁয়।

পদ্ম বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরে তরজা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বনগাঁয়। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে গোপালনগর থানার চারাতলা এলাকায়। ঘটনার সময় বিধায়ক গাড়িতে ছিলেন না। জানা গিয়েছে এদিন বিধায়কের স্ত্রী ওই এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের এক আত্মীয়া। অভিযোগ, সেই সময় চারাতলায় কয়েকজন গাড়ি আটকে বিধায়ককে উদ্দেশ করে গালাগালি করে। এরপর গাড়ি ভাঙচুর করা হয়। অশোক কীর্তনিয়া বলেন, স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা গাড়িতে ভাঙচুর চালায়। ওদের পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। কোনোমতে ওখান থেকে পালিয়ে আসে। যদিও তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি বিধায়ক ভোটে জিতে ওই এলাকায় কোনোদিন যাননি। আজ বিধায়ক এসেছে জানতে পেরে গ্রামবাসী কৈফিয়ত চাইতে গিয়েছিল। গাড়িতে থাকা কয়েকজন তাদের গালাগালি দেয়। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর করে। এরসঙ্গে তৃণমূলের যোগ নেই।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ