Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধ নির্মাণ উচ্ছেদ ঘিরে উত্তেজনা, পূর্ত দফতরের গাড়িতে ভাঙচুর বোলপুরে

সাতসকালেই উত্তপ্ত হল বোলপুর। রাস্তার উপর থাকা অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পূর্ত দফতরের আধিকারিকরা।

অবৈধ নির্মাণ উচ্ছেদ ঘিরে উত্তেজনা, পূর্ত দফতরের গাড়িতে ভাঙচুর বোলপুরে
  • ৪ জুন, ২০২৬ ১৫:২৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সাতসকালেই উত্তপ্ত হল বোলপুর। রাস্তার উপর থাকা অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পূর্ত দফতরের আধিকারিকরা। এদিন সকালে বোলপুরের ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায় ঘটনাটি ঘটে।

Advertisement

জানা গিয়েছে, মকরমপুরে রাস্তা সংস্কারের কাজ চলার কারণে রাস্তার উপর থাকা অবৈধ নির্মাণ সরানোর কাজ শুরু করে পূর্ত দফতর। এদিন একটি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের সঙ্গে দফতরের আধিকারিকদের বচসা বাধে। বচসা বেড়ে যাওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই বচসার জেরে ক্ষোভে ফুসছেন এলাকার একাধিক সাধারণ মানুষ। অভিযোগ, ক্ষোভের জেরে বিক্ষোভের পাশাপাশি পূর্ত দফতরের এক আধিকারিককে লক্ষ্য করে তাঁর  গাড়িতে ভাঙচুর চালায় সাধারণ মানুষ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে তাঁরা। ঘটনাটি  নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ