Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসিরহাটে শ্যুটআউট ঘিরে তুমুল উত্তেজনা, গ্রেপ্তার ২

বসিরহাটে শ্যুটআউট ঘিরে তুমুল উত্তেজনা, গ্রেপ্তার ২
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতে দিকে রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলেন এক যুবক। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল বসিরহাটের পিফা শ্বেতপুর গ্রামে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিসের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আলতাব আলি সহ মোট দু’জনকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিস।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন রেজাউল গাজি। সেই সময় একটি বাইকে করে আলতাব আলি ও তার দুই সঙ্গী আসে। অভিযোগ, খানিকটা দূর থেকে রেজাউলকে লক্ষ্য করে গুলি চালায় আলতাব। কিন্তু অল্পের জন্য ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বরাত জোরে বেঁচে যান রেজাউল। রাতে গুলির শব্দে আতঙ্ক ছড়ায় পিফা শ্বেতপুর গ্রামে। দুষ্কৃতীরা এর ফাঁকেই বাইক নিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা পরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিস এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। রেজাউলের পরিবার এরপর আলতাব সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিস আলতাব সহ মোট দু’জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল গাজি ও রাজীব গাজি বলেন, দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়েছে। রেজাউলকে খুন করাই তাদের উদ্দেশ্য ছিল। তাই আমরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছিলাম। এই বন্দুক, গুলি কোথা থেকে এল, তা তদন্ত করে দেখুক পুলিস। এ নিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই মূল অভিযুক্ত আলতাব সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের জেরা করা হচ্ছে। তারা কোথা থেকে বন্দুক পেল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ