Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে বন্‌ধ ঩ঘিরে উত্তেজনা হয়রান সাধারণ মানুষ থেকে পর্যটক

বিশ্ব হিন্দু পরিষদের বন্‌ধ ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে।

শিলিগুড়িতে বন্‌ধ ঩ঘিরে উত্তেজনা হয়রান সাধারণ মানুষ থেকে পর্যটক
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিশ্ব হিন্দু পরিষদের বন্‌ধ ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়িতে। শহরের কোথাও বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয়, কোথাও টোটোচালক ও ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। আবার কোথাও পর্যটক বোঝাই ছোট গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান বন্‌ধকারীরা। পাড়ায় পাড়ায় ঝাণ্ডা হাতে বাইক নিয়ে মিছিল করা হয়। এমনকী, টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। এরজেরে পুলিসের সঙ্গে বন্‌ধ সমর্থকদের তুমুল ধস্তাধস্তি হয়। 

Advertisement

শিলিগুড়ি পুলিস কমিশনারেটের এক অফিসার জানান, বন্‌ধ ঘিরে গোলমাল পাকানোর চেষ্টার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, পুরসভা সহ সরকারি সমস্ত অফিস, হাট-বাজার স্বাভাবিক ছিল। সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের হাজিরাও ছিল প্রায় ১০০ শতাংশ। বন্‌ধ ব্যর্থ হয়েছে। জনজীবন ছিল স্বাভাবিক। 
যদিও বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গের সচিব লক্ষণ বনসালের দাবি, বচসা হলেও কোথাও কারও গায়ে হাত দেওয়া হয়নি। সকলের সহযোগিতায় বন্‌ধ সফল হয়েছে। 
মটিগাড়ায় একটি গোলমালকে কেন্দ্র করে এদিন ২৪ ঘণ্টার বন্‌ধ পালন করে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের সঙ্গে বিজেপির নেতাদের একাংশও শামিল হন। বর্ধমান রোডে ব্যবসায়ী ও ঝঙ্কার মোড়ে টোটোচালককে মারধরের পাশাপাশি বিভিন্ন প্রান্তে গায়ের জোরে বন্‌ধ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, সিকিমগামী পর্যটকরাও হয়রান হন। আইএনটিটিইউসি অনুমোদিত এনজেপি ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি উদয়ন সাহা বলেন, এনটিএস মোড়, নৌকাঘাট, মাটিগাড়া, শিমূলবাড়ি প্রভৃতি এলাকায় পর্যটক বোঝাই গাড়ি আটকায় বন্‌ধ সমর্থকরা। পুলিসের সহযোগিতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ