Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বামেদের মিছিলে উত্তেজনা

সোমবার বামেদের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে বারাসতে উত্তেজনা দেখা দেয়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে বারাসত থানার পুলিশ।

বারাসতে বামেদের মিছিলে উত্তেজনা
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার বামেদের আইন অমান্য কর্মসূচিকে ঘিরে বারাসতে উত্তেজনা দেখা দেয়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে বারাসত থানার পুলিশ। আটদফা দাবিতে এদিন বামফ্রন্টের ডাকে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি ছিল। বারাসত রেল স্টেশন চত্বর থেকে মিছিল শুরু করে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ বাম দলগুলি। কেএনসি রোড ধরে জেলাশাসকের দপ্তরে দিকে যাওয়ার সময় মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড সরিয়ে এগনোর চেষ্টা করতেই শুরু হয় বচসা। পরে তুমুল ধাক্কাধাক্কি। মূলত, ফুটপাত হকারমুক্ত করার বিরুদ্ধে, জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধের প্রতিবাদে, বাস রুটে অটো নিষিদ্ধ ও স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানান বামেরা। বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, পুলিশ দিয়ে মানুষের আন্দোলন থামানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সংবিধান স্বীকৃত।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ