Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্দেশের পরও কাজে যোগ দেননি দশ হাজার বিএলও! কড়া কমিশন

রাজ্যে আসন্ন এসআইআর-এর লক্ষ্যে স্কুল-শিক্ষকদের বিএলও পদের দায়িত্ব দেওয়ার পরেও একাংশ কাজে যোগদান করছে না।

নির্দেশের পরও কাজে যোগ দেননি দশ হাজার বিএলও! কড়া কমিশন
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আসন্ন এসআইআর-এর লক্ষ্যে স্কুল-শিক্ষকদের বিএলও পদের দায়িত্ব দেওয়ার পরেও একাংশ কাজে যোগদান করছে না। এমনকি, হাইকোর্ট বলার পরও তাঁরা কমিশনের নির্দেশ মানছেন না। সূত্রের খবর, ১০ হাজারের বেশি শিক্ষক বিএলও হিসেবে কাজে যোগদান করেননি। কমিশনের পক্ষ থেকে তাঁদের শো-কজ করা হয়েছিল। তারপরও তাঁরা কাজে যোগদান করেননি। যে কারণে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে চিঠি পাঠিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ওই শিক্ষকদের বিভাগীয় তদন্তের আওতায় আনার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে চিঠিতে। অন্যদিকে, ভোটারের সঙ্গে বিএলওদের সংযোগ আরও নিবিড় করতে একটি বিশেষ মডিউল তৈরি করেছে কমিশন। যার নাম দেওয়া হয়েছে ‘বুক এ কল উইথ বিএলও’। এই মডিউলের মাধ্যমে সংশ্লিষ্ট বুথের ভোটাররা তাঁদের বিএলও’র সঙ্গে ভোটার তালিকা, বুথ সমস্যা থেকে নির্বাচন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে কথা বলতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ