সংবাদদাতা, পতিরাম: জেলায় জেলায় সংগঠন মজবুত করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় এসেই ছাত্রভোট নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। জেলার কোনও কলেজেই বিরোধীদের ছাত্র ইউনিট নেই। তাদের ইউনিট খোলার চ্যালেঞ্জ করেছেন তৃণাঙ্কুর। এদিন বালুরঘাটের গার্লস কলেজে সভায় তৃণমূল যুব জেলা সভাপতি অম্বরিশ সরকার, টিএমসিপির জেলা সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যরা উপস্থিত ছিলেন। তৃণাঙ্কুর বলেন, এই জেলায় বিধানসভা ও লোকসভা নির্বাচনে ফল ভালো হয়েছে। বিধানসভা নির্বাচনেও জেলার প্রত্যেকটি আসনে তৃণমূল প্রার্থী জিতবেন। ছাত্রভোট নিয়ে তাঁর মন্তব্য, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি ছাত্র সংসদের ভোট হবে। বিরোধীদের বলব আগে প্রত্যেকটি কলেজে ইউনিট খুলুন, তারপর কথা বলবেন।
Advertisement
এবিভিপির জেলা প্রমুখ জীবন মণ্ডলের কথায়, টিএমসিপির যদি সাহস থাকত, তাহলে অনেক দিন আগেই ভোট করাত। কলেজে ইউনিটগুলিকে মস্তানির ক্লাব বানিয়ে রেখেছে। ভোট আসুক, তাহলেই বুঝবে আমাদের সংগঠন আছে কি না।



