Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় মন্দিরে ভাঙচুর, দুই সন্দেহভাজনকে ধরতে তল্লাশি

ফের বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় কানাডার হিন্দুমন্দির। রবিবার মধ্যরাতে ওন্টারিওর জর্জটাউনে শ্রীকৃষ্ণ বৃন্দাবন মন্দিরে চলল ভাঙচুর। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত দু’জন দুষ্কৃতীর তথ্য হাতে পেয়েছে পুলিস।

কানাডায় মন্দিরে ভাঙচুর, দুই সন্দেহভাজনকে ধরতে তল্লাশি
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

ওটাওয়া: ফের বিচ্ছিন্নতাবাদীদের নিশানায় কানাডার হিন্দুমন্দির। রবিবার মধ্যরাতে ওন্টারিওর জর্জটাউনে শ্রীকৃষ্ণ বৃন্দাবন মন্দিরে চলল ভাঙচুর। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত দু’জন দুষ্কৃতীর তথ্য হাতে পেয়েছে পুলিস। সেইসূত্রেই এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানাল হল্টন রিজিওনাল পুলিস সার্ভিস।

Advertisement

মন্দিরে ভাঙচুরের ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। খতিয়ে দেখা হয় এলাকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ।  সেখানেই হুডি পরা দুই শ্বেতাঙ্গ যুবককে স্থানীয় একটি পাব থেকে বের হতে দেখা যায়। তারপর তারা মন্দিরের দিকে হাঁটতে শুরু করে এবং মন্দিরের সাইনবোর্ড সহ একাধিক জিনিস ভেঙে দেয়। পরে সেখান থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই তাদের ছবি শহরের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে পুলিস। এলাকাজুড়ে চলছে চিরুনি তল্লাশি। এদিকে মন্দিরে ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সেখানকার হিন্দুরা। এর আগেও কানাডার ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে হামলা চালানোর অভিযোগ ওঠে খালিস্তানি চরমপন্থীদের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ