Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা, কলকাতায় কবে আসছে বৃষ্টি?

গরমের দাপটে অস্থির শহরবাসী। কলকাতায় লাফিয়ে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বেলা ৯টার পর থেকেই রাস্তায় বেরনো প্রায় দুষ্কর।

৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা, কলকাতায় কবে আসছে বৃষ্টি?
  • ১২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের দাপটে অস্থির শহরবাসী। কলকাতায় লাফিয়ে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বেলা ৯টার পর থেকেই রাস্তায় বেরনো প্রায় দুষ্কর। যদিও আজ, সোমবার আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন। কিন্তু সকাল পেরিয়ে বেলা বাড়তেই রোদের দাপট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৯.৪ ডিগ্রি ও ২৯.২ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ২— ডিগ্রি পর্যন্ত বেশি।

উল্লেখ্য বিষয় হল, মে মাসের দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই তীব্র দাবদাহে পুড়ছে জেলাগুলি। বাইরে বেরলেই গরম হাওয়ার ছ্যাঁকা লাগছে গায়ে। গলদঘর্ম হয়ে নাভিশ্বাস উঠছে ঘরে থাকা মানুষেরও। মানুষ চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে! কখন নামবে বৃষ্টি! আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আপাতত সেই আশা দুরাশা! আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতিই থাকবে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় চলবে তাপপ্রবাহ।

Advertisement
সম্পর্কিত সংবাদ