নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়। ইডেনে ভারতকে প্রথম টেস্টে হারানোর উৎসব এখনও চলছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। ম্যাচের নায়ক সাইমন হার্মার জানিয়েছেন, ‘জেতার পর আমরা হোটেলে ফিরে রাতভর আনন্দ করেছি। ভারতের মাটিতে এই জয় আমাদের কাছে অনেক বড় সাফল্য। তবে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে।’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘গুয়াহাটিতে খুব সম্ভবত পেসাররা সুবিধা পাবে। কারণ, ভারতীয় দলে বুমরাহর মতো পেসার আছে। তাছাড়া ওখানে এর আগে টেস্ট হয়নি। তাই পিচ নিয়ে স্পষ্ট ধারণা নেই কোনও পক্ষের।’



