Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর আগেই আধুনিক এলএইচবি রেক পাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস

দুর্গাপুজোর আগেই আইসিএফ রেকের বদলে আধুনিক এলএইচবি রেকে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনটি।

পুজোর আগেই আধুনিক এলএইচবি রেক পাচ্ছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আগেই আইসিএফ রেকের বদলে আধুনিক এলএইচবি রেকে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনটি। সম্প্রতি এই খবর জানান আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গের ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহল। 

Advertisement

নব্বইয়ের দশকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হয়েছিল তিস্তা-তোর্সা ট্রেনটি। তখন থেকেই ট্রেনটি মান্ধাতার আমলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) রেকে চলছিল। ট্রেনটি মান্ধাতার আমলের লজঝড়ে মার্কা রেকে চলার দরুন যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছড়াচ্ছিল। সেজন্য অসন্তুষ্ট যাত্রীরা দীর্ঘদিন ধরে ট্রেনটিকে আধুনিক লিঙ্ক হফম্যান বুশ (এলএইচবি) রেকে চালানোর দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি সেই দাবি নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস দেখা করেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের সঙ্গে। দাবি প্রস্তাব দেন তিস্তা-তোর্সা ট্রেনটিকে এলএইচবি রেকে চালানোর। ইস্টার্ন রেল সেই প্রস্তাব মেনে নিয়েছে। 
বিধায়ক পরিতোষবাবু বলেন, ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার আমার দাবিকে মান্যতা দিয়ে তিস্তা তোর্সা ট্রেনটিকে এলএইচবি রেকে চালানোর অনুমোদন দেওয়ায় খুবই ভালো লাগছে। দুর্গাপুজোর আগেই তিস্তা তোর্সা ট্রেনটি ঝাঁ চকচকে আধুনিক এলএইচবি রেকে ছুটবে। 
উল্লেখ্য, নব্বইয়ের দশকে চালু হওয়া তিস্তা-তোর্সা একটি জনপ্রিয় ট্রেন। আসলে এই ট্রেনটি যাত্রাপথে অন্য ট্রেনের তুলনায় বেশি স্টেশনে দাঁড়ায়। তার জন্য উত্তরবঙ্গবাসীর খুবই পছন্দের এই ট্রেনটি। আলিপুরদুয়ার চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, তিস্তা-তোর্সা আধুনিক এলএইচবি রেকে চললে খুবই ভালো লাগবে। এতে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যও বাড়বে। • ফাইল চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ