Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প উদ্বোধনের পরও তিস্তা খালে জমছে আবর্জনা

তিস্তা খালে আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,খুজালুগছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হলেও তা কোনও কাজে লাগছে না।

বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প উদ্বোধনের পরও তিস্তা খালে জমছে আবর্জনা
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: তিস্তা খালে আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,খুজালুগছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হলেও তা কোনও কাজে লাগছে না। রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের একাংশ তিস্তা খালে আবর্জনা ফেলছেন। ব্যবসায়ীদের বক্তব্য, ডাম্পিং গ্রাউন্ড না থাকায় রাস্তার ধারেই অনেকে নোংরা ফেলে দিচ্ছেন।

Advertisement

চোপড়ার দাসপাড়ার বাসিন্দা অসীম বর্মন বলেন, দূরদূরান্ত থেকে মানুষ দাসপাড়া বাজারে আসেন। কিন্তু এই বাজারের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা জমছে। যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই আবর্জনার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় 
যেখানে-সেখানে নোংরা ফেলে দেওয়া হচ্ছে।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হলেও কাজ চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, হাটে বাজারে আবর্জনা জমতে শুরু করেছে। 
লক্ষ লক্ষ টাকা খরচ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হলেও তা কোনও কাজে লাগছে না। দ্রুত সেই প্রকল্প চালুর দাবি তুলেছেন স্থানীয়রা। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম বলেন, কর্মীর অভাবে কাজ চালু করা সম্ভব হচ্ছে না। কাজ চালু হলে দাসপাড়া বাজারের আবর্জনার সমস্যা মিটে যাবে।
গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। গ্রাম পঞ্চায়েত থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণও দেওয়া হয়। ইউনিটে কাজের দায়িত্ব দেওয়া হয় মহিলাদের। জানা গিয়েছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে ইউনিটে জমা করবে। পচনশীল আবর্জনা থেকে সার তৈরি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ