Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় নদীতে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের

দামোদরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু এক কিশোরের। স্রোতের টানে স্লুইস গেটের মধ্যে ঢুকে গিয়েছিল সে। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা গ্রামের দোলুই পাড়ায়।

আমতায় নদীতে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দামোদরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু এক কিশোরের। স্রোতের টানে স্লুইস গেটের মধ্যে ঢুকে গিয়েছিল সে। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা গ্রামের দোলুই পাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জিৎ পোড়েল (১৫)। ওই গ্রামেই বাড়ি তার। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিন সকাল ১০টা নাগাদ নবম শ্রেণির পড়ুয়া জিৎ বাড়ি লাগোয়া দামোদর নদে স্নান করতে নেমেছিল। স্রোতের টানে ঢুকে যায় স্লুইস গেটের ভিতরে। আটকে পড়ে। প্রায় দু’ঘণ্টা বাদে তাকে উদ্ধার করা সম্ভব হয়। আমতা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জিৎকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ