Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যবংশীর দুর্বলতা জানেন, দাবি সতীর্থ আর্চারের

তাকে থামাতে হিমশিম দশা তারকা বোলারদের। বলে বলে ছক্কা হাঁকাচ্ছে বৈভব সূর্যবংশী। সবাই খুঁজছেন, বিস্ময় কিশোরের দুর্বলতা।

সূর্যবংশীর দুর্বলতা জানেন, দাবি সতীর্থ আর্চারের
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: তাকে থামাতে হিমশিম দশা তারকা বোলারদের। বলে বলে ছক্কা হাঁকাচ্ছে বৈভব সূর্যবংশী। সবাই খুঁজছেন, বিস্ময় কিশোরের দুর্বলতা। উত্তরটা নাকি জানেন রাজস্থান রয়্যালসেরই সতীর্থ জোফ্রা আর্চার। তিনি অন্তত এমনটাই দাবি করেছেন। এক প্রশ্নের উত্তরে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার বলেন, ‘বৈভবের দুর্বলতা আমি জানি। আইপিএল শেষ হওয়ার পর আপনাদের সেটা বলব।’ জোফ্রার সংযোজন, ‘বৈভবের ব্যাটিং আমি দারুণ উপভোগ করি। ও এক ইনিংসে ১৫০ রানও করতে পারে। আর ও যত রান করবে দলের সুবিধা। আমরা ডিফেন্ড করার জন্য বেশি রান পাব।’ বৈভব নিজে জানিয়েছে, সে কখনও বোলারের নামকে গুরুত্ব দেয় না। বরং বল দেখে সিদ্ধান্ত নেয়।

Advertisement

সূর্যবংশীর পাশাপাশি এবার রাজস্থানের অগ্রগতির অন্যতম কারিগর জোফ্রা আর্চার। ১৫ ম্যাচে ২৪টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে প্রবলভাবে রয়েছেন তিনি। গত ম্যাচেও হায়দরাবাদের টপ অর্ডারকে ফিরিয়ে রাজস্থানের জয়ের পথ প্রশস্ত করেছেন। নিজের পারফরম্যান্সের বিশ্লেষণে আর্চার বলেন, ‘পাওয়ার প্লে’তে উইকেট তুলে নিতে পারলে জেতার সুযোগ বাড়ে। তাই শুরুতে উইকেট নেওয়ার কথাই ভাবি। এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্সে খুশি। পরের ম্যাচেও এই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ