Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কেকেআরের বিরুদ্ধেই দল ঘুরে দাঁড়াবে: পিটারসেন

রবিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রশ্নের মুখে অক্ষর প্যাটেল। দল গঠন নিয়ে সমালোচনা হজম করতে হচ্ছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে।

কেকেআরের বিরুদ্ধেই দল ঘুরে দাঁড়াবে: পিটারসেন
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রবিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রশ্নের মুখে অক্ষর প্যাটেল। দল গঠন নিয়ে সমালোচনা হজম করতে হচ্ছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে। তবে দলের মেন্টর কেভিন পিটারসেন পাশে দাঁড়িয়েছেন অক্ষরের। প্রাক্তন ইংরেজ তারকা জানিয়েছেন, একটা হারে হতাশ হওয়ার কিছু নেই। ছন্দেই রয়েছে দল। মঙ্গলবার ফের মাঠে নামবেন অভিষেক পোড়েলরা। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। হারের হতাশা কাটিয়ে সেই ম্যাচেই দিল্লি জয়ে ফিরবে বলে বিশ্বাস পিটারসেনের। 

Advertisement

কোটলায় ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। বোলার নির্বাচন নিয়ে অক্ষর ও থিঙ্কট্যাঙ্ককে কাঠগড়ায় তুলেছেন বিশেষজ্ঞরা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে পিটারসেন বলেন, ‘গোড়ায় গলদ। নিলামেই যা ভুল হওয়ার হয়েছে। বাঁ হাতি পেসার টি নটরাজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সব থেকে বড় ভুল। ও থাকলে বোলিং আক্রমণে ভারসাম্য থাকত। এখন আমাদের মাত্র ১২ জন ক্রিকেটারের উপর ভরসা করে দল গড়তে হয়।’ তবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে না পারার হতাশাও ঝরে পড়ল কেপি’র গলায়। তাঁর মন্তব্য, ‘ফিরোজ শাহ কোটলার উইকেট ব্যাটিং সহায়ক। মাঠও বড় নয়। সেই মতো বল করতে পারেনি বোলাররা।’ তবে ব্যাটসম্যানদের পাশে দাঁড়ালেন তিনি। বিশেষ করে কেএল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ পিটারসেন। তিনি বলেন, ‘দারুণ ছন্দে রয়েছে রাহুল। চার নম্বরে ও আমার একমাত্র পছন্দ। উইকেট কিপিংও দুর্দান্ত করছে। আশা করি, জাতীয় নির্বাচকরা নজর রেখেছে ওর দিকে।  রাহুলের ফর্মকে মর্যাদা দেওয়া উচিত জাতীয় নির্বাচকদের।’ উল্লেখ্য, ২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে দেশের হয়ে সুযোগ পাননি কেএল রাহুল।

Advertisement
সম্পর্কিত সংবাদ