বারাকপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, প্রবীণ নেতাকে মারধরের অভিযোগ
  • ১৮ অক্টোবর, ২০২৬ ১৫:৩৬
Prefer us on Google

 

Advertisement

 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনায় ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের ন্যাশনাল কাউন্সিলের সদস্য অহিন্দ্রনাথ বসুকে মারধরের অভিযোগ উঠল দলেরই এক মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম রূপালী সরকার। অহিন্দ্রনাথ বসুকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি বিজেপির একটি বুক স্টলে বসেছিলেন। সেখানেই তাঁর উপরে কয়েকজন মহিলা আক্রমণ করেন বলে অভিযোগ। 

যদিও এই বর্ষীয়ান নেতাকে মারধরের কথা অস্বীকার করেছেন রূপালীদেবী। তাঁর পাল্টা বক্তব্য, ‘অহিন্দ্রনাথবাবু আমার দাদুর বয়সী। আমি মারতে যাব কেন? ভিত্তিহীন অভিযোগ। তবে তিনি ফেসবুকে একটি মন্তব্য করেছিলেন। তা নিয়ে আমাদের আপত্তি আছে।’

গত পঞ্চমীর দিন বারাকপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাসের পুজোতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অহিন্দ্রনাথ বসু। অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতা ওই পূজোয় গিয়েছিলেন। যাননি বারাকপুরের স্থানীয় বিধায়ক এবং তাঁর অনুগামীরা। এই নিয়ে গত কয়েকদিন ধরে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তারই পরিণতিতে ওই গোলমালের ঘটনা বলে অভিজ্ঞ মহলের ধারণা।