নয়াদিল্লি: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি ও ব্যাটিং কোচ যুবরাজ সিংয়ের নাম আগেই প্রকাশ্যে এসেছিল। শনিবার বোলিং কোচ হিসাবে চামিন্ডা ভাসের নাম জানাল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। শ্রীলঙ্কার প্রাক্তন এই বাঁ-হাতি পেসারের অভিজ্ঞতা বিশাল। খেলেছেন ১১১ টেস্ট, ৩২২ ওডিআই এবং ৬ টি-২০ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ৭৬১। এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্কচ্ছেদ হল মাহেলা জয়বর্ধনের। গত দুই মরশুম ধরে তিনিই ছিলেন এমআই’এর প্রধান কোচ।
Advertisement



