Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ সিরিজের জন্য ক্যানবেরায় টিম ইন্ডিয়া

হোয়াইটওয়াশের লজ্জা এড়ালেও অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজের হার টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। সেই ক্ষত সারিয়ে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ গিলদের সামনে।

টি-২০ সিরিজের জন্য ক্যানবেরায় টিম ইন্ডিয়া
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যানবেরা: হোয়াইটওয়াশের লজ্জা এড়ালেও অস্ট্রেলিয়ার কাছে ওয়ান ডে সিরিজের হার টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। সেই ক্ষত সারিয়ে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ গিলদের সামনে। রোহিত শর্মা ও লোকেশ রাহুল দেশে ফিরেছেন। ইংল্যান্ড চলে গিয়েছেন বিরাট কোহলি। আর চিকিৎসার কারণে শ্রেয়স আয়ার আপাতত রয়েছেন সিডনিতেই। ওয়ান ডে দলের যেসব ক্রিকেটার রয়েছেন টি-২০ স্কোয়াডে, তাঁরা অবশ্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ক্যানবেরায়। অধিনায়ক সূর্যকুমার যাদব, জিতেশ শর্মারা আগেই পৌঁছেছিলেন এখানে। জিমে ট্রেনিংয়ের ছবিও পোস্ট করেন রিঙ্কুরা।

Advertisement

তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-২ হেরেছে ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তার শোধ নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। ক্যানবেরাতে সিরিজের প্রথম ম্যাচ ২৯ অক্টোবর। তার আগে দু’দিন প্রস্তুতির সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেটাররা। কোচ গৌতম গম্ভীর কড়া হাতে দলকে তালিম দিতে চাইবেন। একদিনের সিরিজে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলিংয়ের খামতিও প্রকট হয়েছে। বিশেষ করে শুভমান গিলের অফ ফর্ম চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তিন ম্যাচে গিলের সংগ্রহ মাত্র ৪৩। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও ব্যর্থ হলে সমালোচনায় বিদ্ধ হবেন তিনি। সূর্যকুমারকে সরিয়ে গিলকে সব ফরম্যাটে অধিনায়ক করার পরিকল্পনাও মন্থর হবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যেই দল গুছিয়ে নিতে চান কোচ গম্ভীর। চোট সারিয়ে ফেরা পেসার যশপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে কেমন বল করেন, সেদিকেও নজর থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ