Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষিকার শ্লীলতাহানি, ছাত্রীর বাবার বিরুদ্ধে উঠল অভিযোগ

গৃহশিক্ষিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ছাত্রীর বাবার বিরুদ্ধে। অভিযুক্ত পেশায় আইনজীবী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়।

শিক্ষিকার শ্লীলতাহানি, ছাত্রীর বাবার বিরুদ্ধে উঠল অভিযোগ
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গৃহশিক্ষিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ছাত্রীর বাবার বিরুদ্ধে। অভিযুক্ত পেশায় আইনজীবী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসে বনগাঁ থানার পুলিশ।

Advertisement

গত ৫ মাস ধরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে পড়াচ্ছেন ওই গৃহশিক্ষিকা। বুধবার সন্ধ্যায় পড়াতে আসেন তিনি। মেয়েকে শিক্ষিকার কাছে রেখে বেরিয়ে যান দম্পতি। রাত আটটা নাগাদ ওই শিক্ষিকা ছাত্রীর মাকে ফোন করে জানান, পড়ানো হয়ে গিয়েছে। তখন ছাত্রীর মা মেয়েকে পাশের বাড়িতে রেখে দিদিমনিকে চলে যেতে বলেন। এরপর ঘরে তালা দেওয়ার সময় ছাত্রীর বাবা বাড়িতে আসেন। কিছু কথা আছে বলে মেয়ের শিক্ষিকাকে ঘরে নিয়ে যান অভিযুক্ত। অভিযোগ, এরপর মেয়ে পাশের বাড়িতে গেলে শিক্ষিকার শ্লীলতাহানি করেন তিনি। এরপর থানায় এসে অভিযোগ করেন শিক্ষিকা। তাঁর দাবি, ঘটনার পর তাঁকে ফোন করে ক্ষমা চান ও বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ