নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্রাইভেট টিউশনিতে পড়তে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক তপন কর্মকারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ওই শিক্ষকের বাড়ি কৃষ্ণনগরের রাধানগরে। সোমবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ওই ছাত্রী তপন কর্মকারের বাড়িতে প্রাইভেট টিউশনি পড়তে গিয়েছিল। অভিযোগ, সেই সময়ই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন ওই শিক্ষক। এমনকী, তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনার পরই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।



