টাবু চিরকালই বেছে কাজ করতে পছন্দ করেন। তাঁর জন্য অপেক্ষায় থাকেন দর্শক। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’য় অভিনয় করবেন তিনি। ১৩ বছর পর পরিচালক প্রিয়দর্শণের সঙ্গে এই ছবিতে কাজ করছেন অক্ষয়। ইতিমধ্যে এই ছবির পোস্টার পছন্দ করেছেন দর্শক। অক্ষয়ের সঙ্গে থাকছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও আসরানি। এই টিমের সঙ্গে টাবু থাকলে তার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। ২০০০ সালে জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’তে অক্ষয়, টাবু ও প্রিয়দর্শণের মেলবন্ধন দেখেছিলেন দর্শক। ফের এই ছবির হাত ধরে সেই সম্ভাবনা তৈরি হল। একতা কাপুর প্রযোজিত ছবিতে ওয়ামিকা গাব্বিকে দেখা যাবে অক্ষয়ের প্রেমিকা হিসেবে। তবে টাবু কোন ভূমিকায় থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।



