Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বর: চাঁপাডাঙা কলেজ রোড মেরামতের কাজ শুরু

তারকেশ্বর ব্লকে চাঁপাডাঙা থেকে পিয়াসাড়া যাওয়ার রাস্তাটির দশা বেহাল। প্রায় ১০ বছর ধরে মেরামত হয়নি। হাল ফেরাতে ২৫ জুন জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা।

তারকেশ্বর:  চাঁপাডাঙা কলেজ রোড মেরামতের কাজ শুরু
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকে চাঁপাডাঙা থেকে পিয়াসাড়া যাওয়ার রাস্তাটির দশা বেহাল। প্রায় ১০ বছর ধরে মেরামত হয়নি। হাল ফেরাতে ২৫ জুন জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপর জেলা পরিষদ এই রাস্তার গর্ত মেরামত করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। 

Advertisement

তারকেশ্বর-পিয়াসাড়া রাস্তা ছ’কিলোমিটার লম্বা। এই রাস্তার উপর রয়েছে রবীন্দ্র মহাবিদ্যালয়। অভিযোগ, বেহাল রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা বলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। রাস্তা মেরামতের দাবিতে একাধিক আন্দোলন হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে রাস্তাটি মেরামতের অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। তারপর জেলা পরিষদ সাময়িক স্বস্তি দিতে গর্ত মেরামত শুরু করে। মঙ্গলবার কাজ পরিদর্শনে গিয়েছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি জানান, প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে এই রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। তার অনুমোদন এখনও মেলেনি। রাস্তাটি চলাচলের অযোগ্য। বাধ্য হয়ে চাঁপাডাঙা মোড় থেকে কলেজ পর্যন্ত সাময়িকভাবে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। রাস্তার পাশে ড্রেন তৈরির জন্য জেলা পরিষদ ৪০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। চাঁপাডাঙা বাজারে ঢালাই রাস্তার কাজের জন্য ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে কৃষি বিপণন দপ্তর। কেন্দ্র যদি কাজের অনুমোদন না দেয় তাহলে আমাদের তা লিখিতভাবে জানানো হোক। রাজ্য সরকার সম্পূর্ণ রাস্তা তৈরি করবে। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার ফলে প্রয়োজনীয় কাজ বারবার ব্যাহত হচ্ছে।-নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ