Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্লাস্টিকমুক্ত রাস্তা, অভিযানে তারকেশ্বর পুরসভা

আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তারকেশ্বরে কয়েক লক্ষ পুণ্যার্থী আসার সম্ভাবনা

প্লাস্টিকমুক্ত রাস্তা, অভিযানে তারকেশ্বর পুরসভা
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তারকেশ্বরে কয়েক লক্ষ পুণ্যার্থী আসার সম্ভাবনা। ভিড় সামলাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি নিচ্ছে পুরসভা-পুলিস।

Advertisement

কয়েক লক্ষ মানুষ শেওড়াফুলি থেকে তারকেশ্বরে এ সময় পায়ে হেঁটে জল নিয়ে আসেন। তারকেশ্বর শহরে প্রবেশ করার পর রাস্তা সংকীর্ণ। এত সংখ্যক পুণ্যার্থী একসঙ্গে জড়ো হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। রাস্তার পাশে মেলার সময় কয়েকশো দোকান বসে। বেশিরভাগ দোকান ক্রেতার নজর টানতে উঠে আসে রাস্তার উপর। তারা বৃষ্টি থেকে রক্ষা পেতে বড় ত্রিপল অথবা প্লাস্টিক টাঙায়। পুরসভার বক্তব্য, এর ফলে সিসি ক্যামেরায় রাস্তার ছবি ঠিকমতো ওঠে না। পুরসভা একাধিকবার সতর্ক করে বলেছে, রাস্তার উপর দোকান দেওয়া যাবে না। প্লাস্টিক অথবা ত্রিপল টাঙানোও নিষিদ্ধ। তা মানা হয় না বলে এবার হবে অভিযান। অন্যান্য বছর স্টেশন চত্বরে কয়েকশো অস্থায়ী দোকান বসে। এ বছর রেল কর্তৃপক্ষ দোকান বসানো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। 
শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে তারকেশ্বরে ভিড় শুরু হয়। রবিবার পুরসভা অভিযান চালিয়েছে। একাধিক দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বহু জায়গা থেকে প্লাস্টিক ও ত্রিপল খুলেও নিয়েছে। তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু জানান, পুণ্যার্থীদের জন্য রাস্তা চওড়া রাখার চেষ্টা হচ্ছে। রাস্তা থেকে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। মেলার পর তারকেশ্বর মন্দির এলাকার রাস্তা চওড়া করার কাজ শুরু হবে। সরানো হতে পারে বেআইনি দখলদার। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ক্রেতা ও বিক্রেতার জরিমানা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ