Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতিশোধের গল্পে তাপসী

শ্যুটিং শেষ হলেও তার রেশ থেকে যায় শিল্পীদের মনে। আর কোনও কোনও ছবির ক্ষেত্রে সেই চরিত্র আজীবন মনে রাখেন শিল্পীরা। স

প্রতিশোধের গল্পে তাপসী
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যুটিং শেষ হলেও তার রেশ থেকে যায় শিল্পীদের মনে। আর কোনও কোনও ছবির ক্ষেত্রে সেই চরিত্র আজীবন মনে রাখেন শিল্পীরা। সদ্য ‘গান্ধারী’র শ্যুটিং শেষ করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই ছবি তাঁর কাছে মনে রাখার মতো এক জার্নি। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে একাধিক ছবি শেয়ার করেছেন নায়িকা। তাঁর কথায়, ‘ঐক্যবদ্ধ ভাবে কোনও একটা লক্ষ্যে কীভাবে পৌঁছনো যায়, তা এই ছবিটা আমাকে শিখিয়েছে। কোনও একটা সংকল্প করলে তার জন্য কীভাবে পরিশ্রম করতে হয়, তা এই ছবি থেকে শিখেছি। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে আমাদের গান্ধারী।’ সূত্রের খবর, এই অ্যাকশন থ্রিলার মূলত প্রতিশোধ নেওয়ার গল্প। এক মায়ের গল্পকে পর্দায় তুলে ধরবেন তাপসী। এমন চরিত্র তাঁর কেরিয়ারে প্রথম বলে জানিয়েছেন নায়িকা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ