Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশবেড়িয়া পুরসভার নতুন চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়

বাঁশবেড়িয়া পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন প্রবীণ কাউন্সিলার তাপস মুখোপাধ্যায়। মঙ্গলবার পুরসভায় বোর্ড অব কাউন্সিলারসের বৈঠক ডাকা হয়েছিল।

বাঁশবেড়িয়া পুরসভার নতুন চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়া পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন প্রবীণ কাউন্সিলার তাপস মুখোপাধ্যায়। মঙ্গলবার পুরসভায় বোর্ড অব কাউন্সিলারসের বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই দলের নির্দেশনামা এসে পৌঁছোয়। তারপরেই তাপসবাবুকে চেয়ারম্যান হিসেবে মেনে প্রস্তাব গ্রহণ করা হয়। পুরসভায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন তাপসবাবু। এদিন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে চিকিৎসার জন্য বাইরে যাওয়ায় থাকতে পারেননি সদ্য প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগী। তাপসবাবু বলেন, মাত্র দেড় বছর সময় আছে। পুরসভার কাজের অগ্রগতি ধরে রাখা এবং নাগরিক পরিষেবাকে আরও ভালো করার দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যেই আমরা সকলে কাজ করব। প্রসঙ্গত, তাপসবাবু পাঁচবারের কাউন্সিলার। বর্তমানে বোর্ডে তিনি সিআইসি (পূর্ত) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ