লখনউ, ২৬ সেপ্টেম্বর: অসুস্থ নাবালিকাকে সুস্থ করে দেওয়ার আছিলায় ধর্ষণ করল এক তান্ত্রিক। চলতি সপ্তাহের বুধবার এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে উত্তরপ্রদেশের পাওয়ারি গ্রামের কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বাবেরু সার্কেল অফিসার জানিয়েছে, ওই নাবালিকা গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার তাকে সুস্থ করার জন্য তার মা তাকে ওই ধৃত তান্ত্রিক পরশুরাম যাদবের কাছে নিয়ে যান। সাক্ষাতের সময় তান্ত্রিক ওই নাবালিকাকে ধর্ষণ করে। এরপর তার মা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বিসন্দা থানায় অভিযোগ দায়ের করেন।
সার্কেল অফিসার আরও জানান, ধৃত পরশুরাম ইতারা মিলাউলি গ্রামের বাসিন্দা। তিনি অনেকদিন ধরেই এই ভণ্ড তান্ত্রিক সেজে অনেক ব্যক্তিকে ঠকিয়েছেন। তাদের থেকে পয়সাও কামিয়েছেন। ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছেন পুলিশ। নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনাটি ঘটাল অভিযুক্ত সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল।