Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিচ উঠে টাঙ্গন ব্রিজের অবস্থা বেহাল, বিরক্ত গাড়িচালকরা

৫১২ নং জাতীয় সড়কের টাঙ্গন ব্রিজে তৈরি হয়েছে একাধিক গর্ত। ব্রিজের বেহাল দশায় বিরক্ত গাড়িচালকরা।

পিচ উঠে টাঙ্গন ব্রিজের অবস্থা বেহাল, বিরক্ত গাড়িচালকরা
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: ৫১২ নং জাতীয় সড়কের টাঙ্গন ব্রিজে তৈরি হয়েছে একাধিক গর্ত। ব্রিজের বেহাল দশায় বিরক্ত গাড়িচালকরা। তাঁদের বক্তব্য, ব্রিজে পিচের চাদর উঠে গিয়েছে। বৃষ্টি হলে ব্রিজের গর্তে জল জমে থাকছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। সমস্যায় পড়ছেন রোগীরাও। মাসে মাসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রিজের গর্তে তাপ্পি দিলেও তা বেশিদিন টিকছে না। পুজোর আগে ব্রিজের গর্ত সংস্কারের দাবি তুলছেন মানুষ। হিলি স্থলবন্দর খুলে যাওয়ায় পণ্যবাহী মালবাহী লরি যাতায়াত শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ব্রিজের অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এবিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু জানান, টাঙ্গন ব্রিজে পিচের লেয়ার নষ্ট হয়েছে। মেরামতের কাজ চলছে। ব্রিজ মেরামতের জন্য ডিপিআর দিল্লিতে আমাদের দপ্তরে পাঠিয়েছি। সবুজ সঙ্কেত এলে দ্রুত কাজ করা হবে। তবে পুজোর আগে যে ব্রিজ মেরামত হচ্ছে না, তা স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিজের বেহাল দশায় বিরক্ত গাড়ি চালকরা। 

Advertisement

অ্যাম্বুলেন্স চালক প্রীতম সরকার বলেন, টাঙ্গন ব্রিজের মেরামত প্রয়োজন। ব্রিজের বিভিন্ন জায়গায় গর্ত থাকায় প্রসূতিদের নিয়ে যেতে সমস্যা হয়। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় বলেন, বুনিয়াদপুর টাঙ্গন ব্রিজে পিচ উঠে গিয়ে বেহাল দশা হয়ে গিয়েছে। বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানাব।  বেহাল টাঙ্গন ব্রিজ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ