Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তমলুকের তৃণমূল কাউন্সিলার

তমলুকের তৃণমূল কাউন্সিলার কানাইলাল দাস চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার। বিস্তারিত জানুন।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তমলুকের তৃণমূল কাউন্সিলার
  • ২৩ জুন, ২০২৬ ১৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন তমলুক পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কানাইলাল দাস। সোমবার রাতে তমলুক থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে ধৃত কাউন্সিলারকে তোলা হবে। 

Advertisement

তমলুক শহরের দাপুটে তৃণমূল নেতা চঞ্চল খাঁড়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কানাইলাল। গত ১৪ মে গ্রেপ্তার হন চঞ্চল। এখনও তিনি জেলবন্দি। গত ১১ জুন পটাশপুর থানার অধীন বড়পাথরঘাটা গ্রামের কৃষ্ণেন্দু পণ্ডা নামে জনৈক ব্যক্তি কানাইলাল দাসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন। যার ভিত্তিতে এফআইআর দায়ের  করে তমলুক থানা। 
২০২০-’২১ সালে প্রাইমারি টেটের ইন্টারভিউ চলছিল। সেই সময় কৃষ্ণেন্দুকে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ওই তৃণমূল নেতা ১০ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। কৃষ্ণেন্দুর দাবি, তাঁর দিদির এক বন্ধুর সূত্র ধরেই কানাইবাবুর সঙ্গে তাঁদের পরিচয় হয়। জমি বিক্রি করে ১০ লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু, প্রাইমারি চাকরি তিনি পাননি। কাউন্সিলারকে দেওয়া টাকাও ফেরত পাননি।
তমলুক শহরে ধৃত কাউন্সিলার কানাইলাল দাসের নার্সিংহোম আছে। তিনি প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক পদেও ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ