Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেলা চলাকালীনই হঠাৎ বুকে ব্যথা, মাঠেই অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল, ভর্তি হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার খেলা শুরুর পর টস করতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

খেলা চলাকালীনই হঠাৎ বুকে ব্যথা, মাঠেই অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল, ভর্তি হাসপাতালে
  • ২৪ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

ঢাকা: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার খেলা শুরুর পর টস করতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে বাংলাদেশি তারকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমের এই খবরে উদ্বিগ্ন বাংলাদেশের ক্রিকেট অনুগামীরা।

Advertisement

জানা গিয়েছে আজ, সোমবার সকালে ঢাকা প্রিমিয়াম লিগের ম্যাচের টসের সময় বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে মাঠেই তাঁর চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় তাঁকে মাঠের পাশেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। যদিও চিকিৎসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অফিসিয়াল ভাবে এখনও কিছু জানানো হয়নি। অবশ্য কোনও কারণে পরিস্থিতি খারাপ হলে তা সামলাতে তৈরি রয়েছে বোর্ড। হাসপাতাল সংলগ্ন এলাকায় তৈরি রয়েছে হেলিকপ্টার, প্রয়োজনে উড়িয়ে তামিমকে ঢাকা আনানো হতে পারে।
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। লাসিথ মালিঙ্গা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। আবার কলকাতা নাইট রাইডার্সের তরফেও বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের চটজলদি সুস্থতা কামনা করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ