Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাষ্ট্রপতির ক্ষমতায় কোপ, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের ভাবনা কেন্দ্রের

রাষ্ট্রপতির ক্ষমতায় কোপ, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের ভাবনা কেন্দ্রের
  • ১৪ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৪ এপ্রিল: রাজ্য বিধানসভায় গৃহীত বিলে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে। দীর্ঘদিন ফেলে রাখা যাবে না কোনও বিল। তামিলনাড়ু রাজ্য সরকার বনাম রাজ্যপাল মামলায় গত ৮ এপ্রিল এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ সম্ভবত চ্যালেঞ্জ করতে চলেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়েরের প্রস্তুতি চলছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে।

Advertisement

রাজ্যপালের পাঠানো বিলে সিদ্ধান্ত জানানোর জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে রাষ্ট্রপতির ‘একছত্র ভেটো’ ক্ষমতা বিলোপ করা হয়েছে। এই রায় নিয়ে ইতিমধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে সরকারের অন্দরে। এক্ষেত্রে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করেছে সরকার। এক্ষেত্রে সরকার দু-টি বিষয় ভাবছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পুনর্বিবেচনার আবেদন জানানো হবে নাকি রাষ্ট্রপতির একছত্র ক্ষমতা ছাঁটাইয়ের বিপক্ষে­, তা এখনও স্পষ্ট নয়। এই রায়দানের ক্ষেত্রে তাদের মতামত নেওয়া হয়নি—  রিভিউ আবেদনের ক্ষেত্রে এই যুক্তি তুলে ধরতে পারে কেন্দ্র। তবে গোটা বিষয়টি স্পষ্ট হবে সরকারের আবেদন দাখিলের পরেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ