Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

তামিলনাড়ু বিধানসভা: ভোট দিয়ে ধৃত ১০ বিদেশি

বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে অন্তত দশজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন শ্রীলঙ্কার বাসিন্দা। বাকি তিনজন ব্রিটেন, ইন্দোনেশিয়া এবং কানাডার নাগরিক।

তামিলনাড়ু বিধানসভা: ভোট দিয়ে ধৃত ১০ বিদেশি
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে অন্তত দশজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করল তামিলনাড়ু পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন শ্রীলঙ্কার বাসিন্দা। বাকি তিনজন ব্রিটেন, ইন্দোনেশিয়া এবং কানাডার নাগরিক। ধৃতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন। পুলিশ সূত্রে খবর, দেশে ফেরার জন্য চেন্নাই ও মাদুরাই বিমানবন্দরে এসেছিলেন তাঁরা। সেই সময় অভিবাসন দপ্তরের আধিকারিকরা খেয়াল করেন ওই বিদেশি নাগরিকদের তর্জনিতে ভোটের কালি লাগানো। অভিযুক্তদের নথি খতিয়ে দেখা যায়, অন্য দেশের পাসপোর্ট থাকা সত্ত্বেও তাঁদের কাছে ভারতের ভোটার কার্ড রয়েছে, যা বেআইনি। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার প্রথম একজনকে পাকড়াও করা হয়। তবে, ঠিক কতজন ধরা পড়েছেন, তা নিয়ে অভিবাসন দপ্তর বা পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে ধৃতের সংখ্যা বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে। ওই বিদেশিরা কীভাবে ভারতের ভোটার কার্ড জোগাড় করলেন, তা খতিয়ে দেখা হবে। পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতেও এবার ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছিল। প্রায় ৭৪ লক্ষ মানুষের নাম বাদ যায়। কিন্তু তারপরেও কীভাবে বিদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশনও। অভিবাসন দপ্তরের সঙ্গে আলোচনায় বসেছে তারা। সূত্রের খবর, ধৃতদের ট্রাভেল রেকর্ড, ভোটার কার্ড এবং ভোটদান কেন্দ্রের তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ