সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভিভান’ ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। পুরোদমে চলছে শ্যুটিং। শোনা যাচ্ছে, এই ছবির জন্য একটি বিশেষ নাচের দৃশ্য থাকছে। লোককথার উপর ভিত্তি করে থ্রিলার ঘরানার ছবিটি তৈরি হচ্ছে। ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ এক সূত্রের খবর, লোকসংগীতের সুর মাথায় রেখে একটি গান তৈরি করা হচ্ছে। সেখানেই পারফর্ম করবেন তামান্না ও সিদ্ধার্থ। মুম্বইয়ে এই নাচের দৃশ্যের শ্যুটিং হবে বলে খবর। উল্লেখ্য, এই ছবিটি ছাড়াও তামান্না অভিনীত ‘ও রোমিও’ মুক্তির অপেক্ষায়। জানা গিয়েছে, এই ছবির জন্য পারিশ্রমিক নেননি তামান্না। কেবল তামান্নাই নন, পারিশ্রমিক নেননি অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। কেন? পরিচালক বিশাল ভরদ্বাজের প্রতি সম্মান জানিয়েই বিনা পারিশ্রমিকে কাজটি করেছেন তাঁরা।



