Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তালডাংরা: মমতা ক্ষমতায় থাকলে আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার, প্রচারে আশ্বাস প্রার্থীর

প্রচারে অংশ নিয়ে পায়ে হেঁটে গ্রামের রাস্তায় ঢুকতেই ধান, দুর্বা মাথায় দিয়ে ও শঙ্খ বাজিয়ে প্রার্থীকে বরণ করলেন গ্রামের লক্ষ্মীরা। এযেন নির্বাচনের ফল প্রকাশের আগেই অজানা জয়ের সৌরভে মাতলেন প্রার্থী সহ গ্রামবাসীরা।

তালডাংরা: মমতা ক্ষমতায় থাকলে আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার, প্রচারে আশ্বাস প্রার্থীর
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,খাতড়া: প্রচারে অংশ নিয়ে পায়ে হেঁটে গ্রামের রাস্তায় ঢুকতেই ধান, দুর্বা মাথায় দিয়ে ও শঙ্খ বাজিয়ে প্রার্থীকে বরণ করলেন গ্রামের লক্ষ্মীরা। এযেন নির্বাচনের ফল প্রকাশের আগেই অজানা জয়ের সৌরভে মাতলেন প্রার্থী সহ গ্রামবাসীরা। এমনই ছবি ধরা পড়ল বুধবার তালডাংরা বিধানসভার পার্শ্বলা অঞ্চলের বিভিন্ন গ্রামে। এদিন তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু নির্বাচনী প্রচার সারেন। পাশাপাশি ওই অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষদের উদ্দেশ্যে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার কথা ও তৃণমূল সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন প্রার্থী। পাশাপাশি এদিন রাইপুরের তৃণমূল প্রার্থী ঠাকুরমনি সরেন গোয়ালবাড়িতে বাড়ি, বাড়ি প্রচার করেন। পরে তিনি ফুলকুসমা বাজারে জনসংযোগ ও কর্মিসভা সহ সন্ধ্যায় মণ্ডলকুলিতে সভা করেন। একই দিনে রানিবাঁধের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী বৈঠকে অংশ নেন জেলা সভাপতি, বাঁকুড়ার সাংসদ ও রানিবাঁধের বিদায়ী বিধায়ক সহ বাকি নেতৃত্ব।  প্রচারে পিছিয়ে নেই বিরোধী দলের প্রার্থীরাও। 

Advertisement

তালডাংরার সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি এদিন গৌরবাজার অঞ্চলের ক্ষীরপাই, সিতাপুর সহ একাধিক গ্রামে হেঁটে প্রচার সারেন। অন্যদিকে, রানিবাঁধের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম বহড়ামুড়ি অঞ্চলের একাধিক গ্রামে প্রচার করেন। পাশাপাশি এদিন রানিবাঁধের বিজেপি প্রার্থী খুদিরাম টুডু বহড়ামুড়ি অঞ্চলে প্রচার করেন দলীয় কর্মীদের নিয়ে। অন্যদিকে,  তালডাংরার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র শক্তিকেন্দ্রের প্রমুখদের নিয়ে নির্বাচনি বৈঠকে সারেন। 
এদিন সিমলাপালের পার্শ্বলা অঞ্চলে প্রচারে গিয়ে মাইক হাতে তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার একগুচ্ছ প্রকল্পের টাকা আটকে রেখেছে অথচ ওই বিজেপি নেতারাই প্রচারে গিয়ে মানুষকে নানাভাবে ভুল বোঝাচ্ছেন। প্রচারে নেমে বিজেপি নেতারা বলছেন, ফের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি বাড়িয়ে দেব। কিন্তু পাশের রাজ্য ওড়িশায় ক্ষমতায় এসেও বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার এখনও চালু করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে আগামীদিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ