নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা তাহাউর রানার। ভারতে প্রত্যর্পণ রুখতে তড়িঘড়ি আমেরিকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মুম্বই হামলার অন্যতম চক্রী। শুক্রবার তার সেই আবেদন খারিজ করে দিল আদালত।

জানা গিয়েছে, প্রত্যর্পণ রুখতে বৃহস্পতিবার আমেরিকার অ্যাসোসিয়েট জাস্টিস অব দি সুপ্রিম কোর্টে ‘জরুরি আবেদন’ দাখিল করে রানা। আবেদনপত্রে আশঙ্কা প্রকাশ করে ২৬/১১ হামলার অন্যতম চক্রী জানায়, পাকিস্তানি বংশোদ্ভূত ও মুসলিম হওয়ার কারণে ভারতীয় কর্তৃপক্ষ তার উপর অত্যাচার চালাতে পারে। আবেদনপত্রে আরও বলা হয়, ভারতে তাকে প্রত্যর্পণ করা হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসঙ্ঘের নির্যাতন-বিরোধী কনভেনশন লঙ্ঘিত হবে। কারণ ভারত তার উপর নির্যাতন চালাতে পারে। ভারতে ফেরত পাঠানো হলে সে মার্কিন আদালতের বিচারের আওতাতেও থাকবে না। ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু শুক্রবার নাইনথ সার্কিটের বিচারপতি প্রত্যর্পণের নির্দেশ দ্রুত পুনর্বিবেচনার জন্য রানার আবেদন সরাসরি খারিজ করে দেন। এর ফলে রানাকে ভারতের হাতে তুলে দেওয়া একপ্রকার নিশ্চিত বলেই মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, গত মাসেই তাহাউর রানার প্রত্যর্পণের বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।