Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ বিশ্বকাপ: বিফলে বেথেলের লড়াই, ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

আগামী রবিবার মোতেরায় মহারণ। সেদিন নিউজিল্যান্ডকে বধ করে ট্রফি ঘরে রাখাই এখন একমাত্র লক্ষ্য সূর্যকুমারদের।

টি-২০ বিশ্বকাপ: বিফলে বেথেলের লড়াই, ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
  • ৫ মার্চ, ২০২৬ ২৩:০৩
Prefer us on Google

মুম্বই, ৫ মার্চ:  এবারও হতাশ করল না ওয়াংখেড়ে। ব্রিটিশদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ২৫৪ রানের পাহাড় তাড়া করতে নেমে ২৪৬ রানেই থেমে গেল হ্যারি ব্রুক বাহিনী। ভারত জিতল ৭ রানে। আগামী রবিবার মোতেরায় মহারণ। সেদিন নিউজিল্যান্ডকে বধ করে ট্রফি ঘরে রাখাই এখন একমাত্র লক্ষ্য সূর্যকুমারদের।

Advertisement

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অভিষেক শর্মার (৯) উইকেট হারায় ভারত। এর পরে হাল ধরেন সঞ্জু। রীতিমতো বাটে ঝড় তোলেন তিনি। সঞ্জুকে যোগ্য সঙ্গত করেন ঈশান কিষাণ। মাত্র ৪২ বলে সঞ্জু করেন ৮৯ রান। ম্যাচের সেনা তিনিই। আর ঈশানের সংগ্রহে ৩৯ রান। এছাড়া ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস উপহার দিয়েছেন শিবম দুবেও। করেন ৪৩ রান। যার দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে ভারত। 

বিপুল রানের বোঝা তাড়া করতে নেমে নজর কাড়েন ইংল্যান্ডের জেকব বেথেল। অপরাজিত ১০৫ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। এছাড়া উইল জ্যাকসের ২০ বলে ৩৫ রান। যার দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ২৪৬ রান।

সম্পর্কিত সংবাদ