সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার বিকেলে মাটিয়ালি ব্লকে দু’টি সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল। মহাবাড়ি বস্তি ও কিলকোট চা বাগানের সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন বিডিও অভিনন্দন ঘোষ। উপস্থিত ছিলেন মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুর হাসান সহ অন্যরা।
Advertisement
মাটিয়ালি ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, এতদিন এই দুই সুস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব কোনও ভবন ছিল না। ফলে কাজ করতে সমস্যা হচ্ছিল কর্মীদের। এই ব্লকে আরও বেশকিছু সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরির কাজ চলছে। এদিন মহাবাড়ি বস্তি এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি দান করা আনারকলি পাত্রকেও সম্মান জানানো হয়।



