নিজস্ব প্রতিনিধি, মালদহ: নিরাপত্তা নিশ্চিত করতে ইংলিশবাজার শহরের ২৩ নম্বর ওয়ার্ডে বসানো হল সিসি ক্যামেরা। বুধবার দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার সুজিত সাহা।
Advertisement
তিনি বলেন, আমাদের ওয়ার্ডের একদিকে পরিত্যক্ত বিমানবন্দর ও রেলের বিশাল ইয়ার্ড। অন্যদিকে কোতয়ালি অঞ্চলের বিশাল আমবাগান। সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮০টি সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজরদারি চলবে ইংলিশবাজার থানার কন্ট্রোল রুম থেকে।



