Bartaman Logo
১০ জুন, ২০২৬

১০৪টি অস্ত্র সমর্পণ

১০৪টি অস্ত্র সমর্পণ
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরের ছ’টি জেলায় মোট ১০৪টি আগ্নেয়াস্ত্র সমর্পণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে রাইফেল, গোলাবারুদ, বিস্ফোরক। গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা সাত দিনের মধ্যে লুণ্ঠিত ও অবৈধভাবে রাখা অস্ত্র জমা দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এই সময়ের মধ্যে যাঁরা অস্ত্র সমর্পণ করবেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই সময়সীমার মধ্যে কাংপোকপি, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবাল, কাককিংয়ে অস্ত্র সমর্পণ করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ