সংবাদদাতা, তুফানগঞ্জ: শনিবার ভোরে বক্সিরহাট থানার অসম-বাংলা সীমানার ভাঙাপাখরি নাকা পয়েন্টে একটি লরিতে তল্লাশি চালিয়ে ৪০টি মোষ উদ্ধার করে পুলিস। বৈধ কোনও নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় চালককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইন্দ্রিস কুমার। বিহারের বাসিন্দা। মোষগুলি বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল।



