Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩৪টি মোবাইল সহ গ্রেপ্তার দুই

৩৪টি মোবাইল সহ গ্রেপ্তার দুই
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ৩৪টি মোবাইল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে হাওড়া থানার পুলিস। ধৃতদের নাম দিলীপ রাউত ও তারকেশ্বর বর্মা। ধৃতরা নরসিংহ বোস রোড এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দিলীপ মূলত শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন চুরি ও ছিনতাই করত। সেগুলি চোরা বাজারে বিক্রি করত তারকেশ্বর। গোপন সূত্রে খবর পেয়ে দিলীপকে গ্রেপ্তার করে হাওড়া থানার পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে তারকেশ্বরের বাড়িতে গিয়ে চুরি ও ছিনতাই হওয়া ৩৪টি মোবাইল উদ্ধার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ