Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৫টি মোবাইল সহ গ্রেপ্তার দুই

১৫টি মোবাইল সহ গ্রেপ্তার দুই
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ১৫টি চোরাই মোবাইল সহ দু’জনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতদের নাম আইনুল হক এবং ইউসুফ শেখ। ধৃতদের বাড়ি কালিয়াচকে। ধৃতরা এদিন ১৮ মাইল জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে আটক করে। তাদের তল্লাশি নিতে উদ্ধার হয় ১৫টি মোবাইল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। এরপরই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের এদিন মালদহ জেলা আদালতে পেশ করা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ