সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলের বাবুপুর স্পোর্টস অ্যান্ড কালচার ফোরামের উদ্যোগে শনিবার থেকে পাঁচদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। চলবে ১৮ডিসেম্বর পর্যন্ত। এবার ১৪তম বর্ষে ১২টি দল অংশ নিয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের পক্ষে সিরাজুল ইসলাম বলেন, খেলাধুলা আমাদের আবেগ। এই প্রজন্মকে মাঠমুখী করতেই এমন উদ্যোগ। ওই দিনগুলিতে দেশে বিভিন্ন ক্রিকেট লিগে খেলা বড় বড় টেনিস ক্রিকেট তারকারা এখানে খেলতে আসবেন। বিজয়ী টিমকে ৭০ হাজার টাকা, রানার্স দলকে ৫০হাজার টাকা সহ ট্রফি দেওয়া হবে। প্রতিটি ম্যাচ আট ওভারের। প্রথমদিনই তিনটে দলের খেলা হয়েছে।



