Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৮টি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক

২৮টি চোরাই মোবাইল সহ গ্রেপ্তার এক
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ২৮টি চোরাই মোবাইল সহ একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। ধৃতের নাম সাজিদুল ইসলাম। কালিয়াচক থানার চরিঅনন্তপুরের সুবেদারপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার গভীর রাতে খবর পেয়ে কালিয়াচকের চাতরা এলাকায় হানা দেয় পুলিস। একটি গাড়ি আটক করে তল্লাশি নেওয়া হয়। তখনই সাজিদুলের ব্যাগের ভিতর থেকে ২৮ টি মোবাইল উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ